রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

মিয়ানমারে ২৩ হাজারের বেশি বিদেশি নাগরিকের বন্দির সাজা মওকুফ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৬ বার পড়া হয়েছে

মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব কাউন্সিল আজ শুক্রবার দেশের ২৩ হাজার ৩১৪ জন এবং ৫৫ বিদেশি নাগরিকের সাজা মওকুফের আদেশ দিয়েছে।

জেনারেল মিন অং হ্লাইংয়ের সভাপতিত্বে কাউন্সিলের বৈঠকে চলতি বছরের ৩১ জানুয়ারির আগে যেকোনো অপরাধে সাজাপ্রাপ্ত এই বন্দিদের ক্ষমার অনুমোদন দেওয়া হয়।

রাষ্ট্রীয় ক্ষমায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে, তবে তাদের ৪০ বছরের আগে মুক্তির সম্ভাবনা নেই। এ ছাড়া পূর্ববর্তী সাধারণ ক্ষমার আদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যাদের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে তারা এই নির্দেশের বাইরে রয়েছে।

পূর্ববর্তী আদেশে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের সাজা কমিয়ে ৫০ বছর এবং ৪০ বছরের অধিক সাজাপ্রাপ্তদের সাজা কমিয়ে ৪০ বছর এবং ৪০ বছরের চেয়ে কম সাজাপ্রাপ্তদের সাজার মেয়াদ এক-চতুর্থাংশ হ্রাস করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী প্রেসিডেন্ট উ উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর অং সান সুচিকে গ্রেপ্তারের পর এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451