রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

প্রেসিডেন্ট জুভিনিল ‘অভ্যুত্থান চেষ্টা’ ব্যর্থ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৫ বার পড়া হয়েছে

হাইতি কর্তৃপক্ষ বলছে, তারা প্রেসিডেন্ট জুভিনিল মইজিকে হত্যা ও সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

দেশটির বিচার মন্ত্রী রকফেলার ভিনসেন্ট জানিয়েছেন, অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার পর অন্তত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন শীর্ষ বিচারক ও পুলিশ কর্মকর্তাও রয়েছেন। খবর বিবিসির।

প্রেসিডেন্ট মইজি বলেন, ‘আমি প্রাসাদের নিরাপত্তা প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জীবনহানি করাই এসব লোকের লক্ষ্য ছিল। তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী জোসেফ জুথি বলেছেন, ষড়যন্ত্রকারীরা প্রেসিডেন্ট মইজিকে গ্রেপ্তার ও অস্থায়ী প্রেসিডেন্ট নিয়োগের পরিকল্পনা করেছিল।

দেশটির জাতীয় পুলিশ বাহিনীর পরিচালক লিওন চার্লেস বলেছেন, কর্মকর্তারা ডকুমেন্ট, অর্থ ও অস্ত্র আটক করেছে। যেসব ডকুমেন্ট পাওয়া গেছে সেখানে শীর্ষ বিচারকের বক্তব্য পাওয়া গেছে। তাকে অন্তরবর্তী নেতা বানানোর পরিকল্পনা করা হয়েছিল।

উল্লেখ্য, প্রেসিডেন্টের মেয়াদ নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে এ অভ্যুত্থানের চেষ্টা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451