বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে’৬ মহানগরে সমাবেশের ঘোষণা বিএনপির

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৭ বার পড়া হয়েছে

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দেশের ছয় মহানগরে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আজ শুক্রবার দুপুর ১২টায়  সংবাদ সম্মেলনে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার। এ সময় ছয় সিটিতে বিগত নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মধ্যে পাঁচজন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান সরোয়ার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি বরিশাল, ২৮ ফেব্রুয়ারি খুলনা, ১ মার্চ রাজশাহী, ৩ মার্চ ঢাকা উত্তর এবং ৪ মার্চ ঢাকা দক্ষিণ সিটিতে সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

মজিবুর রহমান সরোয়ার বলেন, এসব সমাবেশের আয়োজন করবে ছয় সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, প্রকৌশলী ইশরাক হোসেন, তাবিথ আউয়াল, ডা. শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মজিবুর রহমান সরোয়ার।

তবে পারিবারিক কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না খুলনা সিটির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451