রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক মিয়ানমার নিয়ে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে

মিয়ানমারে সেনা অভ্যুত্থানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া ও অভ্যুত্থান পরিস্থিতি আলোচনায় মঙ্গলবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ফেব্রুয়ারি মাসের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতিত্বকারী জাতিসংঘে যুক্তরাজ্যের দূত বারবারা উডওয়ার্ড সাংবাদিকদের একথা জানান। জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ তথ্য জানায়।

মিয়ানমার নিয়ে ‘যতটা সম্ভব ফলপ্রসূ আলোচনা’ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বারবারা উডওয়ার্ড।

অন্যদিকে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস ডয়চে ভেলেকে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে এমন ভাষায় কথা বলতে হবে যাতে মিয়ানমারের জান্তা সরকার বুঝতে পারে। পূর্ব অভিজ্ঞতায় আমরা দেখেছি, তারা (সেনাবাহিনী) অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভাষা বোঝে। সামরিক অভ্যুত্থানের ফলে গোটা জনগণকে আপনি আঘাত করতে পারেন না।’

মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা নেওয়ার প্রতিবাদে নেপালে বিক্ষোভ হয়। ছবি : সংগৃহীত

জাতিসংঘ ও যুক্তরাজ্য এরই মধ্যে সামরিক বাহিনীর ক্ষমতাগ্রহণের নিন্দা জানিয়েছে। এ ছাড়া দেশটির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ও মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিসহ নির্বাচিত সরকারি দলের জ্যেষ্ঠ নেতাদের আটক করে গতকাল সোমবার দেশটির ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

গত নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। তাদের দাবি, সু চির দল এনএলডি অনিয়ম করে ওই নির্বাচনে একচেটিয়া জয়লাভ করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451