রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

স্বস্তিকা মেয়ের ২১তম জন্মদিনে নেচে ভাইরাল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ২৮১ বার পড়া হয়েছে

এখনো শত তরুণের বুকে ঝড় তোলেন ৪০ পেরোনো অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এই ঝড় যেমন সিনেমার পর্দায় তেমনিই অন্তর্জালে। সম্প্রতি নিজের মেয়ে অন্বেষার ২১তম জন্মদিনের ঘরোয়া পার্টিতে নেচে ছিলেন দারুণ অভিনয়ের পাশাপাশি সাহসী চরিত্রে অভিনয়ের জন্য প্রায়ই আলোচনায় থাকা স্বস্তিকা। সেই নাচের ভিডিও ভাইরাল হয়েছে অন্তর্জালে।

কলকাতার গণমাধ্যমগুলোর খবর, গেল মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন মেয়ের জন্মদিনের পার্টিতে ‘টিপ টিপ বরসা পানি’ গানে নাচের দৃশ্য। এরপর আলোচিত ‘টুম্পা’ গানের তালে নাচের ভিডিও প্রকাশ করেছেন স্বস্তিকা। যা মুহূর্তেই অন্তর্জালে ঝড় তুলেছে।

শুধু কী তাই, ‘টুম্পা’ গানে নেচে টুম্পা নাম যাদের, তাঁদের উৎসর্গ করেই এই ভিডিওটি শেয়ার করেছেন স্বস্তিকা। গত বছর কালী পূজায় ‘টুম্পা’ গান মুক্তি পায়। যা সাড়া ফেলে ইন্টারনেটে।

স্বস্তিকা মুখার্জি ১৯৮০ সালের ১৩ ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। অভিনেতা শন্তু মুখোপাধ্যায় ছিলেন তাঁর বাবা। স্বস্তিকা টেলিভিশন ধারাবাহিক ‘দেবদাসী’ দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। ২০০৩ সালে ‘হেমন্তের পাখি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান ‘মাস্তান’ সিনেমায়। ‘মুম্বাই কাটিং’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন এই নায়িকা। কিছুদিন আগে মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘পাতাললোক’ বেশ প্রশংসিত হয়েছে।

দারুণ অভিনয়ের পাশাপাশি সাহসী চরিত্রে অভিনয়ের জন্য প্রায়ই আলোচনায় থাকেন স্বস্তিকা মুখার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী। অবশ্য বিভিন্ন ইস্যুতে কটাক্ষের শিকারও হন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451