সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

নারীকে বিবস্ত্র করে নির্যাতন: স্থানীয় সোহাগ মেম্বারের জামিন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৩৫৭ বার পড়া হয়েছে

নোয়াখালী জেলার একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ মামলার আসামি স্থানীয় মেম্বার মোয়াজ্জেম হোসেন সোহাগ ওরফে সোহাগ মেম্বারের (৪৫) জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। মামলার এজাহার ও চার্জশিট পর্যালোচনা করে আদালত তার জামিন মঞ্জুর করেন।হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ রোববার (৩ ডিসেম্বর) এই আদেশ দিয়েছেন।

জানা গেছে, সোহাগ মেম্বারের বিরুদ্ধে পুলিশ তদন্ত করে দণ্ডবিধির ২০২ ধারার অভিযোগ এনেছে। ওই ধারায় সর্বোচ্চ শাস্তি ছয় মাস। এই বিবেচনায় তার জামিন চেয়েছেন আইনজীবী অজি উল্লাহ। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন জামিনের বিরোধিতা করে বলেন, ‘ঐ নারীকে নির্যাতনের ঘটনা ৭১ সালের নির্যাতনের ঘটনাকেও হার মানিয়েছে।’ পরে শুনানি শেষে হাইকোর্ট তার জামিন দেন।মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর সঙ্গে দেখা করতে তার বাবার বাড়ি একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে আসেন তার আগের স্বামী। বিষয়টি স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার দেখে ফেলেন। রাত ১০টার দিকে দেলোয়ারের লোকজন ওই নারীর ঘরে ঢুকে পর পুরুষের সঙ্গে অনৈতিক কাজের অভিযোগে ও তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে পিটিয়ে ওই নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ৪ অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। পরে এ ঘটনায় দায়েরকৃত নির্যাতন, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়।প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর ওই ঘটনায় প্রধান আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলুসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সুত্র,আর টিভি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451