রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ইন্দোনেশিয়ার ইসলামী ডিফেন্ডারস ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৪৭ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার প্রভাবশালী রাজনৈতিক দল ইসলামিক ডিভেন্ডারস ফ্রন্ট (এফপিআই)-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আজ বুধবার (৩০ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা বিয়ষক মুখ্যমন্ত্রী মাহফুড এমডি এ ঘোষণা দিয়েছেন।

এক বিবৃতিতে মাহফুড বলেন, প্রভাবশালী এফপিআই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাদের সব ধরণের কার্যক্রম এখন থেকে নিষিদ্ধ। পুলিশ ও সন্ত্রাস দমন বিভাগসহ সরকারের সর্বোচ্চ মহলের ছয় জন কর্মকর্তার সমন্বয়ে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।

এর আগে গত ১০ নভেম্বর দলটির আধ্যাত্মিক নেতা রিজিক শিহাব সৌদিতে তিন বছরের স্বেচ্ছায় নির্বাসন থেকে ফিরে আসেন। তাঁর আগমন উপলক্ষে নানা আয়োজন করা হয়। এতে করোনাবিধি লঙ্ঘন করে গণজমায়েত তৈরি হয়।

করোনারোধে স্বাস্থবিধি না মেনে জনসমাগম তৈরি করায় শিহাবকে অভিযুক্ত করা হয়। এরপর গত ১২ ডিসেম্বর স্বেচ্ছায় তিনি সরকারের কাছে নিজেকে সোপর্দ করেন।

আইন মন্ত্রী এডওয়ার্ড ওমর শরিফ হিয়ারিজ বলেন, ‘এফপিআই দলটি অবৈধ দল। এই দলটির ৩০ জন নেতা এবং বর্তমান ও সাবেক সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও চরমপন্থার অভিযোগ আছে। তাছাড়া দলটি রাষ্ট্রের জাতীয় মূল্যবোধের বিরোধিতা করে।’

সাম্প্রতিক সময়ে দলটি খুবই সক্রিয় ভূমিকা পালন শুরু করে। বিশেষত ২০১৬ সালে জাকার্তার সাবেক খ্রিস্টান ধর্মাবলম্বী গভর্নর বসুকি তজাহাজা পুর্নমার বিরুদ্ধে সোচ্চার হয়। এরপর ইসলাম অবমাননার অভিযোগে তাঁকে বন্দী করা হয়।

সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451