শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট কমাতে বাইরে হবে ৪টি আন্তঃজেলা বাস টার্মিনাল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ২৭৯ বার পড়া হয়েছে

ঢাকার রাস্তায় যানজট কমাতে অনেক আগেই বাসরুট পুনর্বিন্যাসের পরিকল্পনা নেয় নগর কর্তৃপক্ষ। দীর্ঘদিন ঝুলে থাকার পর অবশেষে এ লক্ষ্যে ঢাকার বাইরে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল করার কথা ভাবছে দুই সিটি কর্পোরেশন।

বিরুলিয়ার বাটুলিয়া, হেমায়েতপুরের জাদুরচর, কেরানীগঞ্জের টেগোরিয়া ও কাঁচপুর এই চারটি স্থানকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তবে ঢাকা শহরের টার্মিনালগুলো সিটি টার্মিনাল হিসেবে ব্যবহৃত হবে। সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন শেষে ঢাকার দুই মেয়র জানান, গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে আগামী বছরই কাজ শুরু হবে।

তাপস জানান, আমাদের লক্ষ্য হলো ঢাকার শহরের উপর থেকে যানবাহনের চাপ কমিয়ে নিয়ে আসা। এখানে যত্রতত্রভাবে রাস্তার উপরে সিটি বাসগুলো থাকে, এতে যানজট সৃষ্টি হয়। সব কিছু মিলিয়ে সামগ্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনতেই আমাদের এই কার্যক্রম।

সকালে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন শেষে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকায় আন্তঃজেলা কোনো বাস প্রবেশ করতে দেয়া হবে না। আর মহাখালী, গাবতলী, সায়েদাবাদ এই তিনটি টার্মিনাল নির্ধারণ থাকবে সিটি বাসের জন্য। আগামী বছরই এ কাজের মূল পরিকল্পনায় হাত দেয়া হবে।

এছাড়া আগামী ১ এপ্রিল থেকে চালু হতে যাওয়া কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত বাস সার্ভিস এর রুট পরিদর্শন করেন মেয়ররা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451