বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ২৯১ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের (কওমি মাদ্রাসা ছাড়া) চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এর আগে করোনা মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামীকাল ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে গত মার্চ মাস থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নতুন বছরে বিকল্প উপায়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘যেহেতু শীতে করোনার সেকেন্ড ওয়েভ আসার আশঙ্কা রয়েছে, তাই স্কুল খোলার আগে বিষয়টি ভালোভাবে পর্যালোচনা করা দরকার। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের আরো ভালোভাবে চিন্তা করতে হবে।’

দেশে করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দফায় দফায় ছুটি বাড়ানো হয়। এবার সে ছুটি বাড়ল ২০২১ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451