বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভালো করার চেষ্টা করবেন সাকিব আল হাসান

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ২৯৭ বার পড়া হয়েছে

নিষেধাজ্ঞা থেকে ফেরার পর এখনো পুরোনো সাকিব আল হাসানকে পাওয়া যায়নি। চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ তিনি। গতকাল বৃহস্পতিবার ব্যাটে-বলে আরেকটি খারাপ দিন কাটল তাঁর। তবে ম্যাচ শেষে ভালো করার আশ্বাস দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এই টুর্নামেন্টে আগ্রহের কেন্দ্রে ছিলেন সাকিব। কারণ এটাই তাঁর প্রত্যাবর্তনের টুর্নামেন্ট। কিন্তু সবার প্রত্যাশা মতো পারফর্ম করতে পারছেন না সাকিব।

প্রাথমিক পর্বে জেমকন খুলনার হয়ে আট ম্যাচেই সুযোগ পেয়েছেন সাকিব। আট ম্যাচে ব্যাট হাতে মোট ৮২ রান নিয়েছেন তিনি, সর্বোচ্চ ১৫ রান করেছেন। বল হাতে গড়ে ৫ দশমিক ৭৩ রান দিয়ে আট ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট। দেশসেরা ক্রিকেটারের পাশে এই পরিসংখ্যান একেবারেই মানানসই নয়। তবে ফাইনালে ওঠার আগে সাকিব জানালেন, আরো ভালো করার চেষ্টা থাকবে তাঁর।

গতকাল নিজের পারফর্ম নিয়ে অল্প কথায় সাকিব বলেন, ‘দেখি কত দ্রুত কামব্যাক করা যায়। চেষ্টা থাকবে যেন ভালো করতে পারি। বাকিটা দেখা যাক।’

সাকিবের দল খুলনাও এ টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। কিন্তু প্রত্যাশা মতো খেলতে পারছে না খুলনাও। সাকিব জানালেন দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়াবে তাঁর দল। শুরু করবে নতুনভাবে, ‘টি-টোয়েন্টি যেহেতু মোমেন্টামের ব্যাপার, সেহেতু (হারের) প্রভাব (সামনে ম্যাচগুলোতে) পড়তেই পারে। তবে তিন দিন বিরতি আছে আমাদের এখন। আমরা গুছিয়ে নিয়ে আবার নতুনভাবে শুরুর চেষ্টা করব। একটা ম্যাচেরই ব্যাপার (ঘুরে দাঁড়ানো)। যদি আমরা আমাদের ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে অবশ্যই আমাদের ভালো ফল সম্ভব।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451