রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

‘নিক’ প্রিয়াঙ্কা ছাড়াও যে সব বড় বয়সের মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩১৭ বার পড়া হয়েছে

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। তার কি করছে কোথায় যাচ্ছে ভক্তদের নজর যেন সেদিকেই। তবে এবার নিক জোনাস সম্পর্কে ভিন্ন এক তথ্য উঠে এসেছে। প্রিয়াঙ্কার সাথে দেখা হওয়ার আগে আর ক’টি প্রেম করেছে নিক। সেটি দেখতে গিয়েই বেড়িয়ে এসেছে এই তথ্য।

বলা হচ্ছে প্রিয়াঙ্কার আগে যে সব নারীদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নিক তার একটি বড় অংশই ছিল নিকের চেয়ে বয়সে বড়। অথ্যাৎ শুধু প্রিয়াঙ্কায় নয় এমন বয়সে বড় আরও অনেক মেয়েই এসেছে তার জীবনে। এ থেকে স্পষ্ট যে নিকের থেকে বয়সে বড় ও ‘ম্যাচিওর্ড’ নারীদের পছন্দ করেন তিনি। চলুন দেখে নেয়া যাক কে তারা…

মাইলি সাইরাস ও সেলেনা গোমেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর অস্ট্রেলিয় গায়িকা ডেল্টা গুডরেমের প্রেমে পড়েন নিক জোনাস। বয়সের ব্যবধান আট বছর। ২০১২ সালে তাঁদের সম্পর্ক বিচ্ছেদ ঘটে।

 

এমিলি ইন প্যারিস’ খ্যাত লিলি কোলিন্সের সঙ্গেও একটি সম্পর্ক তৈরি হয়েছিল নিকের। কিন্তু সে বিষয়ে খুব একটা বেশি তথ্য পাওয়া যায় না। লিলির বয়স তখন ২৯। নিক ছিলেন ২৬।

অভিনেত্রী কেট হাডসন ও নিকের সম্পর্কটি নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। নিকের থেকে ১৪ বছরের বড় কেট। আমেরিকার একটি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘‘আমাদের দু’জনের সম্পর্কটি অত্যন্ত সুন্দর ছিল। কেটকে আমি প্রচণ্ড সম্মান করি। কারণ তিনি একজন অসাধারণ মানুষ।’’

 

গায়িকা রিটা ওরা অথবা নিক জোনাস, কেউই তাঁদের প্রেম নিয়ে কোনও দিন সে ভাবে মুখ খোলেননি। কিন্তু একটি ওপেন সিক্রেট ছিল। ‘হোয়াট ডু আই মিন টু ইউ’ নামে নিক জোনাস যে গানটি লিখেছিলেন, সেটি আদপে রিটাকে উৎসর্গ করা। সেই গানে রিটার নামও ছিল। রিটা নিকের থেকে দু’বছরের বড়।

 

 

‘জোনাস ব্রাদার্স’-এর কনিষ্ঠতম ভাই নিকের শেষতম সম্পর্কের গল্প তো সকলেই জানে। ভারতীয় কন্যা অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া তাঁর জীবনে আসেন। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ১১ বছরের। কয়েক মাস প্রেম করার পর তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। দু’বছর হয়ে গেল তাঁদের সুখী দাম্পত্য জীবনের। আর তার সিক্রেট বোধহয় এটাই। বয়সে বড়় প্রিয়ঙ্কার সঙ্গে নিক অনেক বেশি স্বতঃস্ফূর্তে থাকতে পারেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451