বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল ৩১ ডিসেম্বর

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৫৯ বার পড়া হয়েছে

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ বছরের আয়কর রিটার্ন দেওয়া যাবে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে সাংবাদিকদের জানান এ কথা জানান এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এর আগে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান জানান, এ বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না। রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বরই থাকছে। তিনি বলেন, অন্য সব কার্যক্রম যেখানে স্বাভাবিক, তাই এবার আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না।

আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে যে বিশেষ প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, রিটার্ন জমা দেওয়ার (ক্ষেত্রে), সেটি অতটা মনে করছি না। তবে ক্ষেত্র বিশেষে যদি এ রকম হয়ে থাকে বা এ ধরনের যাঁরা কিছু কিছু… কিছু সংখ্যক ব্যক্তি সমস্যায় আছেন, তাঁদের মধ্যে আমাদের আলাদা একটা নিয়মই আছে যে তাঁরা কমিশনারের কাছে আবেদন করতে পারবেন, (এবং) কমিশনার টাইম এক্সটেন্ড (সময়সীমা বাড়ানো) করতে পারবেন। কমিশনারকে বলা আছে, যত আবেদন পাবেন, তাঁরা ওপেনলি সময় দিয়ে দেবেন।’

৩০ নভেম্বরের পরে রিটার্ন দিতে আগ্রহী করদাতার আবেদন, সংশ্লিষ্ট কর কমিশনারের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এ ক্ষেত্রে ২ শতাংশ জরিমানা নেওয়া হবে কি হবে না, সে বিষয়েও সিদ্ধান্ত নেবেন কর কমিশনার। এ ছাড়া  ইটিআইএনধারী যাঁরা এবার রিটার্ন জমা না দেবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এনবিআরের চেয়ারম্যান। এ ছাড়া ৩০ নভেম্বর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়কর দিবস পালিত হবে বলেও গতকালের সংবাদ সম্মেলনে জানানো হয়।

তবে আজ এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানান, কোভিড পরিস্থিতির কারণে রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হলো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451