শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মহামারি পরিস্থিতিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করল ভারত

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩০৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে ভারত। আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এক ঘোষণায় যাত্রীবাহী উড়োজাহাজ পরিষেবা বন্ধের সময়সীমা ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর করেছে। তবে, কার্গো ও ডিজিসিএ’র বিশেষ অনুমোদনপ্রাপ্ত ফ্লাইটগুলো এই বিধিনিষেধের আওতায় পড়বে না বলেও জানিয়েছে ডিজিসিএ।

এয়ার বাবল চুক্তি অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি দেশের সঙ্গে বিশেষ বিমান পরিষেবা চালু থাকবে বলেও ঘোষণায় বলা হয়েছে।

করোনা মহামারি ঠেকাতে গত ২৪ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে ডিজিসিএ। গত মে মাস থেকে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে ‘বন্দে ভারত’ ও জুলাই মাস থেকে ‘এয়ার বাবল চুক্তি’র অধীনে বাংলাদেশসহ কয়েকটি দেশের সঙ্গে বিশেষ আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দেয় ভারত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451