রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

বাইডেন ও কমলাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ২৮৬ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার পাঠানো এক বার্তায় নবনির্বাচিত এ দুই নেতাকে অভিনন্দন জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৭৭ বছর বয়সী বাইডেন বিশ্বজুড়ে আলোচিত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। একই সঙ্গে এ নির্বাচনে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস রচনা করেছেন কমলা হ্যারিস।

বাইডেন নিজেকে এমন এক নেতা হিসেবে চিহ্নিত করেছেন, যিনি চলমান কোভিড-১৯ মহামারি এবং অর্থনৈতিক ও সামাজিক অশান্তিতে সংমিশ্রিত হয়ে পড়া যুক্তরাষ্ট্রকে ‘বিভাজন নয়, একত্রিত করতে চান’।

জয় পাওয়ার পর প্রথমবারের মতো দেওয়া বক্তব্যে বাইডেন বলেছেন, ‘আমেরিকার প্রাণ ফিরিয়ে আনতে, আমেরিকাকে আবারও বিশ্বজুড়ে সম্মানিত করতে এবং দেশের অভ্যন্তরে সকলকে একত্রিত করতে আমি এ অফিসটি চেয়েছিলাম।’

মার্কিন সংবিধান অনুসারে, বাইডেনের নতুন মেয়াদ শুরু হবে আগামী বছরের ২০ জানুয়ারি দুপুরে। এদিন রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে নতুন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কর্তৃক শপথ গ্রহণ করবেন।

সংশ্লিষ্ট সংবাদ: মার্কিন নির্বাচন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451