রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ট্রাম্পের জন্য রিপাবলিকানদের বিশেষ মোনাজাত, ছবি ভাইরাল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২৯১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ ৩ নভেম্বর মঙ্গলবার। ২০২০ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা অন্য সব দেশের চেয়ে বেশ আলাদা। তবে সবসময়েই এই নির্বাচন সরলভাবে অনুষ্ঠিত হয়নি। প্রায় আড়াইশো বছরের মার্কিন গণতন্ত্রের ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ঘটেছে বেশ কয়েকটি চমকপ্রদ এবং নাটকীয় ঘটনা। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অবস্থানরত বাংলাদেশি রিপাবলিকান সমর্থকেরা।

অক্টোবরের ১৮ তারিখে এই মোনাজাত অনুষ্ঠিত হলেও নির্বাচনের লগ্নে ছবিটি ভাইরাল হচ্ছে, কেন হচ্ছে, কী কারণে এর সঠিক কারণ জানা যায়নি। ছবিতে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এরপর যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্প যেন ফের জয়ী হন, তার জন্য বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

১৮০০ সালে যুক্তরাষ্ট্রে যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, প্রথমবারের মতো দলগতভাবে সেখানে প্রার্থী মনোনয়ন দেয়া হয়। রিপাবলিকান দলের প্রার্থী ছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট টমাস জেফারসন এবং অ্যারন বার। আর ফেডারেলিস্টদের প্রার্থী ছিলেন সেই সময়ের প্রেসিডেন্ট জন অ্যাডামস আর চার্লস সি পিঙ্কনি।

গত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। এবারও তিনি জয়ের আশা করছেন। তবে বাঙালিরা এবার ট্রাম্পের জয় দেখছেন না, তাঁরা এবার বাইডেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে জয়ী দেখতে চান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451