বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোবিপ্রবি’র শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা প্রাতিষ্ঠানিক ইমেইল সুবিধা পাচ্ছেন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৩৭৭ বার পড়া হয়েছে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা পাচ্ছেন প্রাতিষ্ঠানিক ইমেইল সুবিধা। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদল্যায়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আইকিউএসি’র ভিডিও কনফারেন্স কক্ষে Google Workspace (G-Suite) এর উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, ‘এ ধরনের প্রচেষ্টাকে আমরা সবসময় সাধুবাদ জানাই। এ প্রাতিষ্ঠানিক ইমেইল সুবিধার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ সবাই উপকৃত হবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা আরো একধাপ এগিয়ে যাবো’।

সাইবার সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) কৌশিক চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুর রশিদ ও আইআইটি পরিচালক (ভারপ্রাপ্ত) অহিদুর রহমান প্রমুখ। নোবিপ্রবি সিএসটিই বিভাগের সহকারী অধ্যাপক এ আর এম মাহমুদুল হাসান রানার সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ও সাইবার সেন্টারের সহকারী পরিচালক ফাহদ হুসাইন।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের ইমেইল এড্রেস Google-Gi G-Suite for Education এর মাধ্যমে প্রদান করা হবে, যেখানে শিক্ষার্থীরা এ ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে ইমেইল ছাড়াও গুগল ড্রাইভ (আনলিমিটেড স্টোরেজ সুবিধা), গুগল ক্লাসরুম, গুগল মিটসহ অন্যান্য সার্ভিস ব্যবহার করতে পারবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451