বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কোয়ার্টার ফাইনালে নাদাল; চমক ইতালির জানিক সিনার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৩৩০ বার পড়া হয়েছে

ফ্রেঞ্চ ওপেন টেনিসে পুরুষ এককের কোয়ার্টারফাইনাল নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল। চতুর্থ রাউন্ডে নাদাল সরাসরি সেটে হারিয়েছেন অবাছাই যুক্তরাষ্ট্রের সেবাস্তিয়ান করদাকে। নাদাল জয় পান ৬-১, ৬-১ ও ৬-২ গেমে। শেষ আটে নাদালের প্রতিপক্ষ অবাছাই ইতালির জানিক সিনার।

রেকর্ড ১৩তম বারের মত শিরোপার স্বাদ নেয়ার দৌঁড়ে টিকে থাকা নাদাল ম্যাচ শেষে বলেন, ‘এ ম্যাচটি আমি আরও বেশি উপভোগ করেছি। আগের ম্যাচগুলোর চাইতে বেশি স্বাচ্ছন্দ্যবধ করেছি। আগ্রাসী মেজাজে খেলেছি। তাই জয় পেতে মোটেও সমস্যা হয়নি। এটিই ধরে রাখার চেষ্টা করব।’

চতুর্থ রাউন্ডে ষষ্ঠ বাছাই জার্মানির আলেক্সান্দার জেভরেভকে হারিয়ে চমক দেখিয়েছেন সিনার। প্রথম দুই সেটই জিতে নেন সিনার। দু’টি সেটেরই ফল ছিল ৬-৩। তবে তৃতীয় সেটে ঘুড়ে দাঁড়ান জেভরেভ। ৬-৪ গেমে জয় পেয়ে ম্যাচে ফেরার আভাস দিয়েছিলেন জেভরেভ। কিন্তু সেটি হতে দেননি সিনার। চতুর্থ সেট ৬-৩ গেমে জিতে তিনি শেষ আটের টিকিট পান।

শেষ আটে নাদালকেও চমকে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সিনার। তিনি বলেন, ‘জেভরেভকে হারানোটা সহজ ছিল না। দারুন খেলোয়াড় সে। শেষ আটে আরও বড় প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে আমাকে। এই জয়ে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। নাদালকেও চমকে দিতে চাই আমি।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451