বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কোটি টাকার আইপিএলের জন্য আফসোস হচ্ছে মুস্তাফিজের

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৩ বার পড়া হয়েছে

করোনাকালের মাঝেই সংযুক্ত আরব আমিরাতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএর) ত্রয়োদশ আসর। এই আসরে মুস্তাফিজুর রহমানকে দলে টানতে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছিল। কিন্তু সামনে শ্রীলঙ্কা সফর থাকায় বিসিবি ছাড়পত্র দেয়নি। এই সফর দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরতে পারেন- এমন আশায় আইপিএল ভুলে গিয়েছিলেন মুস্তাফিজ। কিন্তু শ্রীলঙ্কা সফর বাতিল হওয়ায় তার এখন আফসোস হচ্ছে দুই কুল হারানোর।

গতকাল সোমবার শ্রীলঙ্কা সফর আপাতত বাতিল ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে মুস্তাফিজ বলেছেন, ‘আমাদের সবার মন খারাপ। মাঠে ফেরার সুযোগ এসেছিল। টেস্ট খেলার আশায় প্রস্তুতিও নিচ্ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সফর বাতিল হয়ে গেল। তাছাড়া আইপিএলের জন্য কলকাতা ও মুম্বাই থেকে যোগাযোগ করেছিল। আমাকে পেতে তারা খুবই উৎসাহী ছিল। এ ছাড়া ব্যাঙ্গালুরু থেকেও শেষ দিকে ফোন করেছিল। শ্রীলঙ্কা সফর না থাকলে হয়তো আমি ঠিকই চলে যেতাম আইপিএল খেলতে।’

বাংলাদেশ এখন কবে আন্তর্জাতিক ম্যাচে ফিরবে তা অনিশ্চিত। নিউজিল্যান্ড সফরের একটা সম্ভবনা আছে। তবে সেখানেও কঠোর কোয়ারেন্টিন মানতে হবে। তাই মাঠে ফেরার অনিশ্চয়তা নিয়ে মুস্তাফিজুর রহমান আরও বলেন, ‘আইপিএলে গেলে যে সব ম্যাচ খেলতে পারতাম তা না। তবে দলের সঙ্গে থাকা হতো, প্র্যাকটিস করা যেত। নিজেকে ধীরে ধীরে তৈরি করতে পারতাম। এক সময় ম্যাচ খেলার সুযোগ চলে আসত। আমার ক্যাটাগরিতে প্রস্তাবটা ছিল ১ কোটি টাকার। সব মিলিয়ে খারাপই লাগছে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451