বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খুলনা পিটিসিতে চালু হলো বিশেষায়িত ক্যান্টিন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩২ বার পড়া হয়েছে

খুলনার পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) আধুনিক মানের স্টাফ ক্যান্টিনের যাত্রা শুরু করেছে। এখন থেকে এই ক্যান্টিনে ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ কর্মকতা, সদস্য ও প্রশিক্ষণার্থীরা উন্নত সেবা নিতে পারবেন। অচিরেই ক্যান্টিনটি সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে।

আজ বুধবার দুপুরে খুলনা-যশোর মহাসড়কসংলগ্ন পিটিসি সীমানায় এ ক্যান্টিনের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির কমাড্যান্ট (জিআইজি) মো. আব্দুল কুদ্দুছ আমিন ক্যান্টিন উদ্বোধন করেন। এ সময় ডেপুটি কমাড্যান্ট অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান খান, পুলিশ সুপার (প্রশাসন) শুক্লা সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল কাদের বেগ প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. আব্দুল কুদ্দুছ আমিন বলেন, নিজস্ব অর্থায়নে ক্যান্টিনটি স্থাপন করা হয়েছে। এতে পুলিশ সদস্য, প্রশিক্ষণার্থীরা তাদের চাহিদামতো সেবা পাবেন। শুধু তাই নয়, কর্মব্যস্ততার মাঝে মনোরম পরিবেশে তারা পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে পারবেন। অল্পসময়ের মধ্যে সাধারণ মানুষও এখানে সেবা গ্রহণ করতে পারবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451