বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমার মনযোগ শ্রীলঙ্কা সিরিজে : রুবেল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৩১৪ বার পড়া হয়েছে

করোনা মহামারীর মাঝে সোশ্যাল সাইটে খুব একটিভ দেখা গেছে জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে। গত মার্চে ক্রিকেট বন্ধ হওয়ার পর তিনি নিজ জেলা বাগেরহাটে চলে যান। এবার বিসিবি যখন ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের সুযোগ দিয়েছে, তখন তিনি ফিরে এসেছেন ঢাকায়। অনেকদিন পর প্রিয় মিরপুর-শের-ই বাংলায় এসে রুবেল আবেগে আপ্লুত। এখন দিন গণনা শুরু হয়েছে শ্রীলঙ্কা সফরের। রুবেলও ওই সফরে চোখ রেখে নিজের অনুশীলন করে যাচ্ছেন।

আজ রবিবার অনুশীলনের ফাঁকে রুবেল বলেন, ‘আমার মনোযোগ মূলত শ্রীলঙ্কা সিরিজে। লক্ষ্য থাকবে মূলত দলে সুযোগ পাওয়া, পাশপাশি সুযোগ পেলে ভালো খেলার আপ্রাণ চেষ্টা করব। ২-৩ দিন আগে ঢাকায় এসেছি। গত পরশু থেকে সবার পছন্দের মিরপুরে প্র্যাকটিস শুরু করেছি। মূলত ফিটনেস নিয়ে কাজ করছি। আর বাগেরহাটে যেহেতু বোলিং সেভাবে করতে পারিনি, এখানে বোলিং নিয়ে কাজ করছি। বোর্ডের নির্দেশ অনুসরণ করে নিজের ফিটনেস নিয়ে কাজ করেছি।’

পাকিস্তানের মাটিতে গত ফেব্রুয়ারিতে শেষ টেস্ট খেলেছেন রুবেল। টেস্টে পারফর্মেন্স খারাপ হওয়ায় (২৭ টেস্টে ৩৬ উইকেট) দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে বাদ পড়েছিলেন। এখন তিনি দলে ফেরার লড়াই করে যাচ্ছেন। করোনার মাঝেও তিনি ফিটনেস নিয়ে কাজ করেছেন, ‘আমাদের দেশে যখন করোনা খারাপভাবে হানা দিচ্ছে, ক্রিকেটারদের তখন কিছুই করার ছিল না। যার যার নিজের জেলায় চলে গিয়েছিলাম। নিজেদের মতো ফিটনেস নিয়ে কাজ করেছি। আমি বাগেরহাটে আমার ফিটনেস নিয়ে কাজ করছিলাম। রানিং করেছি। যেহেতু আমার বাসা নদীর পাড়ে, বালিতেই রানিং বেশি করেছি। বোলিং-ব্যাটিংয়ের সুযোগ পাইনি।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451