বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত রাজধানীতে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ২৫৬ বার পড়া হয়েছে

রাজধানীর শনির আখড়া এলাকায় ঠিকানা পরিবহনের বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালকের নাম মাসুদ হোসেন (৪০)।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

মাসুদের মেয়ে মাহমুদা হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আমরা মোবাইলে খবর পেয়ে ঢামেক হাসপাতালে ছুটে এসে দেখতে পাই আমার বাবা মারা গেছেন।

নিহত মাসুদের গ্রামের বাড়ি চাঁদপুর সদরে। বর্তমানে ডেমরার শান্তিবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্য (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

এই ঘটনায় চালকসহ বাসটি জব্দ করেছে পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451