বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাল থেকে বাংলাদেশিদের ভারতে প্রবেশ বন্ধ :করোনা আতঙ্ক

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৩০৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হচ্ছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেল পাঁচটার পর থেকে আর কোন বাংলাদেশি পাসপোর্টধারী ভারতে যেতে পারবেন না। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানা গেছে। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা এই সময়ে মধ্যে এই স্থলবন্দর দিয়ে ভারতে যেতে পারবেন।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বেনাপোল স্থলবন্দরের অভিবাসন (ইমিগ্রেশন) বিভাগ এ তথ্য জানিয়েছে।

বেনাপোল স্থলবন্দরের অভিবাসন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান হাবিব বলেন, ‘করোনাভাইরাসের কারণে ভারত অন্যান্য দেশের মতো বাংলাদেশি যাত্রীদের সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল বিকেল পাঁচটা থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যেতে পারবেন না। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়রা ভারতে যেতে পারবেন। এ ছাড়া ভারতীয় নাগরিক ও ভারতে অবস্থানরত বাংলাদেশি যাত্রীরা বন্দর দিয়ে বাংলাদেশে আসতে পারবেন।’

বেনাপোলসহ দেশের সকল স্থল, বিমান, নৌ বন্দর ট্রেন পথে আগামীকাল থকে ভারতে প্রবেশ বন্ধ হয়ে যাবে। এই ঘোষণার পর বেনাপোল চেকপোস্টে গিয়ে দেখা গেল, আন্তর্জাতিক টার্মিনাল এবং নো-ম্যানস ল্যান্ডে হাজারখানেক যাত্রীর লম্বা লাইন।

ঢাকার ব্যবসায়ী আলি কাউসার বলেন, ‘স্বল্প সময় ও খরচে আমরা ভারতে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাচ্ছি। কিন্তু, ভারত সরকারের এই সিদ্ধান্তে আমরা বিপাকে পড়েছি।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451