বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিয়ের ফুল ফুটেছে সৌম্য সরকারের

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৬৬ বার পড়া হয়েছে

বিয়ের ফুল ফুটল সৌম্য সরকারের। ২৬ বছর বয়সের দুরন্ত যৌবনে জীবনের ‘জুটি’ বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের এ ব্যাটসম্যান। এ মাসেই সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন তিনি। আর তাই বিসিএল তৃতীয় রাউন্ডে খেলা হচ্ছে না সৌম্যর।

পাত্রী আগে থেকেই সৌম্য এবং তাঁর পরিবারের চেনাজানা। প্রেমের সম্পর্কের পরিণতিতেই এই বিয়ে। জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন সৌম্য। বিসিএলে তাঁর দল ওয়ালটন মধ্যাঞ্চলের ম্যানেজার মিল্টন আহমেদ জানিয়েছেন, জাতীয় দলের হয়ে পাকিস্তান সফরে যাওয়ার আগেই বিয়ের ছুটি নিয়ে রেখেছেন সৌম্য। এ কারণে খেলতে পারবেন না বিসিএলের তৃতীয় রাউন্ড।

জিম্বাবুয়ে দল ঢাকায় আসছে এ মাসেই। ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এ ম্যাচের দুই দিন পরই সৌম্যর বিয়ে। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবেন কি না কিংবা তখন জাতীয় দলের সঙ্গে থাকবেন কি না, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451