বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি সোনাসহ বিমানকর্মী আটক

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৯৬ বার পড়া হয়েছে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি সোনার বারসহ এক বিমানকর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে তাঁকে আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন এ কথা জানান।

আটক ব্যক্তির নাম জনাথন মুক্তি বারিকদার (৩৪)। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচ্ছন্নতাকর্মী।

আজ সকালে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজ পরিচ্ছন্নতার কাজে যান জনাথন মুক্তি বারিকদার। উড়োজাহাজ থেকে বের হওয়ার পর সোয়া নয়টার দিকে তাঁকে তল্লাশি করেন এপিবিএনের সদস্যরা। তিনি সহযোগিতা করতে চাননি। পরে তাঁর দুই পায়ের জুতার ভেতরে সোনার ১৬টি করে ৩২টি বার পাওয়া যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451