বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আসিফা ঢাকা নার্সিং কলেজে ভর্তি হলো

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৩৪৮ বার পড়া হয়েছে

কালের কণ্ঠতে সংবাদ প্রকাশের পর এগিয়ে আসল অনেকেই মেধাবী আসিফাকে ভর্তি ও সব দায়িত্ব নিতে। মেধাবী আসিফা নার্সিং কলেজে ভর্তি পরীক্ষায় উত্তির্ণ হলেও অর্থাভাবে তার ভর্তি হওয়া চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে। কালের কণ্ঠ অনলাইনে ২৯ ডিসেম্বর সংবাদ প্রকাশের পর অনেকেই সহায়তার আশ্বাস দেন।

শুক্রবার আসিফার সাবেক শিক্ষক মিজানুর রহমার, রেজওয়ানুল করিম ও আসিফার বাবা সফিকুল ইসলাম আসিফাকে নিয়ে ঢাকা নার্সিং কলেজে ভর্তির জন্য রওনা হন। খবর পেয়ে শনিবার সকাল থেকে অপেক্ষায় থাকে তাকে সহায়তাকারী হিতাকাঙ্ক্ষীরা।

দুপুরের মধ্যে তারা সবধরনের সহায়তা দিয়ে আসিফার ভর্তির কাজ শেষ করেন। ভর্তির পর উচ্ছ্বসিত আসিফা কালের কণ্ঠকে ধন্যবাদ দিয়ে জানান, আমি ধরেই নিয়েছিলাম টাকার অভাবে মেধাতালিকায় ৬২তম থেকেও ভর্তি হতে পারব না। মানবতার কাছে হার মেনেছে অর্থাভাব, জয় হয়েছে মেধার।

ঢাকা নার্সিং কলেজে ভর্তির সহায়তাকারী স্বাধীনতা নার্সেস পরিষদ কেন্দ্রীয় কমিটির মো. ইকবাল হোসেন সবুজ ও ঢাকা নার্সিং কলেজ স্টুডেন্ট ইউনিয়নের ইমরুল হক হিমেল জানান, কালের কণ্ঠ অনলাইলে আসিফাকে নিয়ে প্রতিবেদনটি দেখে আমরা যোগাযোগ করি আসিফা ও তার শিক্ষক মিজানুর রহমানের সাথে। তারা শনিবার ঢাকায় পৌঁছলে আমাদের উদ্যোগে ভর্তি করা হয়। এরপরও তার লেখাপড়া সময়ে অন্যান্য খরচ ৪ বছর আমরা সহায়তা করে যাব।

কালের কণ্ঠ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451