বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফানুস থেকে চিড়িয়াখানায় আগুন : পুড়ে মরল ৩০ বন্যপ্রাণী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৩৩৮ বার পড়া হয়েছে

নতুন বছর উদযাপনে ফানুস উড়ানো হয়েছিল। সেই ফানুস থেকে চিড়িয়াখানায় আগুন লেগেছে। এতে গরিলা, ওরাংওটাং, শিম্পাঞ্জিসহ অন্তত ৩০টি বন্যপ্রাণী পুড়ে মারা গেছে। জার্মানির পশ্চিমাঞ্চলে ক্রেফেল্ড শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

জার্মানির পুলিশ জানিয়েছে, বর্ষবরণের কিছু আগে ফানুস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেগুলো চাইনিজ ফানুস বলেই ধারণা করা হচ্ছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে ভীতিকর আশঙ্কাই সত্য হয়েছে। বানরদের খাঁচায় কোনো প্রাণী বেঁচে নেই। নিরাপত্তার আশঙ্কায় আগে থেকেই কংমিং নামে পরিচিত চাইনিজ ফানুস শহরটিতে নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা অমান্য করেই এসব ফানুস উড়ানো হয়।

১৯৭৫ সালে ক্রেফেল্ড চিড়িয়াখানা গড়ে উঠে। দু হাজার বর্গমিটারের এই চিড়িয়াখানায় পাখি, বাদুড়, বানর ও বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। গরিলার সেকশনটি চিড়িয়াখানার মূল অংশের খানিক দূরে। সেখানেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে বর্ষবরণের রাতে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451