বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

সেরা বরিশাল, সবচেয়ে পিছিয়ে ঢাকা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৩৭৮ বার পড়া হয়েছে

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার সবচেয়ে ভালো ফল করেছে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯৭ দশমিক শূন্য ৫ শতাংশ। সবচেয়ে পিছিয়ে আছে ঢাকা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৭২ শতাংশ।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দিপু মণি এ তথ্য জানান।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন জেএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ। জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৭৬ হাজার ৭৪৭ জন। গতবারের চেয়ে এ সংখ্যা ১০ হাজার ৬৩৯টি বেশি।

জেএসসিতে পাসের হার ঢাকা বোর্ডে ৮২ দশমিক ৭২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮২ দশমিক ৯৩, যশোর বোর্ডে ৯১ দশমিক শূন্য ৮, রাজশাহী বোর্ডে ৯৪ দশমিক ১০, কুমিল্লা বোর্ডে ৮৮ দশমিক ৮০, দিনাজপুর বোর্ডে ৮৩ দশমিক ৯২, বরিশালে ৯৭ দশমিক শূন্য ৫, সিলেট বোর্ডে ৯২ দশমিক ৭৯ এবং প্রথমবারের পরীক্ষা দেওয়া ময়মনসিংহ বোর্ডে গড় পাসের হার ৮৭ দশমিক ২১ শতাংশ।

এর আগে সকাল ১০টায় গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451