বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সামনে হাজির সাধারণ ব্যক্তি দীনেশ চান্দ, পুলিশের ছয় সদস্য বরখাস্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪৬ বার পড়া হয়েছে

ভারতের রাজস্থানের যোধপুরের সার্কিট হাউসে গিয়েছিলেন সে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে রাষ্ট্রপতির সুরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ফাঁক দেখা গেছে। কড়া সুরক্ষা ব্যবস্থার মধ্যে রাষ্ট্রপতির একেবারে সামনা-সামনি চলে গেছেন এক ব্যক্তি।

সেখানে যাওয়ার পর রাষ্ট্রপতিকে প্রণামও করেছেন। যদিও সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় রাষ্ট্রপতির সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়ে প্রশাসন। এ ঘটনার জেরে নিরাপত্তার দায়িত্বে থাকা ছয় পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার ভারতের রাষ্ট্রপতি যোধপুরে রাজস্থান হাইকোর্টের নতুন ভবনের উদ্বোধনে গিয়েছিলেন। সেখানে আজমেঢ়ের বাসিন্দা দীনেশ চান্দ সরাসরি হাজির হন রাষ্ট্রপতি কোবিন্দের সামনে। সকালে রাষ্ট্রপতি যখন সার্কিট হাউসে প্রাতঃরাশের জন্য যান ঠিক সেই সময় ঘটনাটি ঘটেছে।

তখন ওই ব্যক্তি সব সুরক্ষা কর্মীর নজর এড়িয়ে প্রবেশ করেন সার্কিট হাউসে। ওই সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন রাজ্যপাল কলরাজ মিশ্র ও মুখ্যমন্ত্রী অশোক গেহলট। পুলিশ বলছে, আটক ব্যক্তি মানসিকভাবে অসুস্থ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451