বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মানিকগঞ্জে বনভোজনের ট্রলার ডুবে কলেজছাত্র নিখোঁজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে বনভোজনের ট্রলার ডুবে এক কলেজছাত্র নিখোঁজ রয়েছেন। একটি বালুবাহী বলগেট ধাক্কা দিলে বনভোজনের নৌকাটি ডুবে যায়। এই ঘটনায় আরো দু’জন গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে পদ্মা নদীর বয়ড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ কলেজছাত্রের নাম রনি বিশ্বাস (২৬)। তিনি সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র ও উপজেলার চালা ইউনিয়নের দিয়াবাড়ি হাসমিলান গ্রামের কাদের বিশ্বাসের ছেলে। আহত দু’জন হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান ও মনির হোসেন।

ফায়ার সার্ভিস ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে নিখোঁজ কলেজছাত্র রনি বিশ্বাস, আহত মাসুদুর রহমান ও মনির হোসেনসহ স্থানীয় ৯ জন তরুণ উপজেলার বয়ড়ার চরে বনভোজনের আয়োজন করেন। সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পদ্মার নদীর আন্ধারমানিক খেয়া ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে বয়ড়া চরের উদ্দেশ্যে রওয়না হন। পথিমধ্যে বালুবাহী একটি বলগেট ধাক্কা দিলে তাদের ট্রলারটি ডুবে যায়। এতে অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও কলেজছাত্র রনি বিশ্বাস নিখোঁজ হন।

খবর পেয়ে পাটুরিয়া ঘাটের ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। বিকাল ৩টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে রনি ও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করতে পারেননি।

পাটুরিয়া ঘাট ফায়ার সার্ভিসের সাব-অফিসার সাবজেল হোসেন বলেন, খবর পেয়ে উদ্ধার অভিযান চালানো হয়। তিন ঘণ্টা চেষ্টার পরও ট্রলার ও নিখোঁজ ছাত্রের সন্ধান পাওয়া যায়নি। বিকাল ৩টায় অভিযান শেষ করা হয়। আগামীকাল আবার উদ্ধার অভিযান চালানো হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451