সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘বাংলাদেশি ছাড়া কাউকে ঢুকতে দেব না’ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩০৮ বার পড়া হয়েছে

ভারতের আসাম থেকে বাংলাদেশে পুশ ইনের খবরে আতঙ্কিত হওয়ার কারণ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা কোনোভাবেই বাংলাদেশি ছাড়া কাউকে বাংলাদেশের মাটিতে ঢুকতে দেব না। আমাদের সুনিশ্চিত হতে হবে, যেগুলো পুশইন করাচ্ছে সেগুলো বাংলাদেশের নাগরিক কি না। যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে আমরা এগুলোকে রিসিভ করতে পারি। যদি তারা বাংলাদেশের নাগরিক না হয় তাহলে তাদেরকে কোনো ক্রমেই গ্রহণ করব না। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। এভাবে পুশ ইনের চেস্টা কোন উস্কানিমূলক নয় উল্লেখ করে তিনি বলেন, ‘যদি হাজার হাজার বা শত শত হতো তাহলে আলোচনার বিষয় হতো। কিন্তু এখানে অল্প সংখ্যক মানুষ। তবে এ বিষয়ে ভারত এখন পর্যন্ত অফিসিয়ালি কোন চিঠি দেয়নি। যারা আসতে চেস্টা করছে তারা দেশের নাগরিক হলে রিসিভ করতে তৈরী রয়েছি। নইলে রিসিভ করব না।’

তিনি বলেন, এদের কিছু কিছু বাঙালি, তবে এরা বাংলাদেশি কি না আমি সঠিকভাবে এখনও নিশ্চিত নই। বাঙালিদের ভেতরে ঢোকানোর চেষ্টা করেছেন। আমাদের বিজিবি কয়েক জায়গা থেকে এদেরকে ঢুকতে দেয়নি, অ্যালাউ করেনি। রোহিঙ্গারা যারা ভারতে বিভিন্নভাবে ঢুকে গিয়েছিল তারাও আসতে চাইছিল উল্লেখ করে তিনি বলেন, কিন্তু সুনিশ্চিত না হয়ে কাউকে দেশে ঢুকতে দেবো না। আমাদের দেশের সুনিশ্চিত নাগরিক হলে কিভাবে রিসিভ করব সেটা আমরা দেখব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অনেকে বিভিন্ন সময় ভারতে যায়, ভিসার মেয়াদ শেষ হলে তাদের অনেক সময় পাঠিয়ে দেয়। এক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ হয়েছে, গিয়েছে কিন্তু আসতে দেরি হয়েছে এমন জটিলতার ক্ষেত্রে আমাদের নাগরিকদের অবশ্যই রিসিভ করব।’ তবে এতে আতঙ্কের কোন কারণ নেই বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451