বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আন্দোলনের কর্মসূচি সময়মতো দেব :ব্যারিস্টার মওদুদ আহমদ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৩৪০ বার পড়া হয়েছে

আন্দোলন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, কর্মসূচি সময়মতো দেব। এখনও আন্দোলনের উপযুক্ত সময় আসেনি বলেও তিনি জানান।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ লেবার পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে ব্যারিস্টার মওদুদ এসব কথা বলেন।

প্রতিটি ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ আস্তে আস্তে শিথিল হচ্ছে জানিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী যে সরকার বলা হয়, বর্তমান আওয়ামী লীগ সরকার সেই সরকার না। এই সরকার অনির্বাচিত সরকার।

দেশের মানুষ এখন অতিষ্ঠ, তারা পরিবর্তন চায়। এই পরিবর্তন যত শিগগিরই আসবে, দেশের জন্য ততই মঙ্গল বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতিনির্ধারক।

মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দেয়া উচিত জানিয়ে মওদুদ বলেন, আমি আশা করছি সুপ্রিম কোর্ট আগামী শুনানিতে তাকে জামিন দেবেন। যদি না দেন, তাহলে মনে করতে হবে রাজনৈতিক কারণে তাকে জামিন দেয়া হচ্ছে না। দেশের স্বার্থে ভারতের সাথে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিও করেন মওদুদ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451