মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝালকাঠির রাজাপুর উপজেলা আ.লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৩০৭ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্রকরে দু’পক্ষ একই স্থানে সমাবেশ আহ্বান করায় উত্তেজনা দেখা দিয়েছে। এতে উভয় পক্ষকেই সংযত থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। কেউ আইন ভঙ্গ করতে চাইলে পুলিশ ব্যবস্থা নেবেও বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

জানা যায়, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বজলুল হক হারুন আগামীকাল শনিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ আহ্বান করেন। এদিকে এমপি বিরোধী পক্ষ আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদারের কাছে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেন। এ নিয়ে আজ দুপুরে উভয়পক্ষের নেতাকর্মীদের উপজেলা সদরে পৃথক মিছিল করতে দেখা যায়। এই অবস্থায় সংঘর্ষের শঙ্কা প্রকাশ করেছেন দলীয় কর্মীরা ও সাধারণ মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার বলেন, স্থানীয় সংসদ সদস্য ও দলের সভাপতি সভা করতে চাইলে আমাদের মিলনায়তন দিতে হবে। দলের অন্য একটি পক্ষও সভার অনুমতি চেয়েছে। অপর এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, উপজেলা পরিষদ চত্বরে ১৪৪ ধারা জারির বিধান নেই। তাই উভয় পক্ষকেই সংযত থাকার পরামর্শ দিয়েছি। কেউ আইন ভঙ্গ করতে চাইলে পুলিশ ব্যবস্থা নেবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451