বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় বাংলা টিভির প্রতিনিধি নীরবের উপর সন্ত্রাসীদের হামলা : গ্রেফতার এক

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৩২১ বার পড়া হয়েছে

বেসরকারি বাংলাটিভির আশুলিয়া প্রতিনিধি আলমগীর  হোসেন নিরব হামলার শিকার হয়েছে। এঘটনায় একজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে আশুলিয়ার বাইপাইল থেকে নাজমুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এরআগে গত (০ ৭ নভেম্বর ) আশুলিয়ায় থানায় ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নিরব।

আসামীরা হলো-আশুলিয়ার  বগাবাড়িতে বসবাসকারী নাজমুল ইসলাম, জামগড়ার হেলাল শেখ, সাব্বির হোসেন, জাহিদুল ইসলাম ও বাধন শেখ। এ ঘটনায় অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জন আসামী রয়েছে।

হামলার শিকার নিরব জানান, এই চক্রটি যোগসাজস করে বিভিন্ন অবৈধ প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা আদায় করতো। পরে সংবাদ প্রচারিত হলে তারা ক্ষুব্ধ হয়ে পরিকল্পিত ভাবে আমার ওপর হামলা চালায় ও মারধর করে।

সাভার টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি ও যমুনা টিভির সাংবাদিক মাহাফুজুর রহমান নিপু জানান, এটা অত্যন্ত দুঃখজনক। বস্তুনিষ্ট  সংবাদে প্রচারের জের ধরে সাংবাদিককে মারধর ও লাঞ্চিত করায় তীব্র নিন্দা জানাচ্ছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবী জানাই।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (এসআই) আরমান আসওয়াদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451