মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

আজ ভয়াল সিডরের একযুগ ,বুলবুলের ঘাঁ সিডরের ক্ষতে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৪৫১ বার পড়া হয়েছে

আজ প্রলয়ংকারী সিডর দিবস। আজ থেকে এক যুগ আগে উপকূলে আঘাত হানে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর। ২০০৭ সালের ১৫ নভেম্বর বৃহস্পতিবার। রাত আনুমানিক সাড়ে নয়টায় ঘণ্টায় ২৫০ কিলোমিটার বাতাসের গতি নিয়ে উপকূলে আছড়ে পরে সিডর নামক দানব বাতাস।

সিডরের ক্ষত কাটতে না কাটতে একযুগ পরে একই মাসে আবার উপকূলে ঘূর্ণিঝড় বুলবুলের ঘাঁ। গত ১০ নভেম্বর উপকূলে আবার হানাদেয় ঘূর্ণিঝড় বুলবুল। সিডরে বাতাসের বেগ, প্রাণহানিসহ ক্ষয়ক্ষতির পরিমাণের চেয়ে বুলবুলে ক্ষতির পরিমাণ একটু কম। তবুও বুলবুলের আঘাতে আবারো সর্বশান্ত উপকূল। প্রতিবছর নভেম্বর মাস এলেই উপকূলীয় অঞ্চলে বসবাসরত বাসিন্দাদের মনে আতঙ্ক বিরাজ করে। আর প্রতিবছর এই দিনটি মনে করিয়ে দেয় স্মরণকালের সবচেয়ে বড় ভয়াবহতার স্মৃতি।

বরগুনার বামনা উপজেলার সফিপুর গ্রামের ষাটোর্ধ বিধবা সুশিলা রানী জানান, ঘূর্ণিঝড় সিডর আমার ঘরবাড়ি কেড়ে নিয়েছিলো। আবার বুলবুল আমার ঘর নিয়েছে।

গত ১০ নভেম্বর ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বাড়ির পাশে রেইন্ট্রি গাছ উপড়ে পড়ে ঘরের ওপর। তার সম্বল ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। তিনি এই দুইটি ঝড়ের আঘাতে আজ নিঃস্ব।

শুধু সুশিলা রানীই নন সাম্প্রতিক বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুল আর একযুগ আগে সিডরের বরগুনার বামনা উপজেলায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। সিডরে এ উপজেলায় ১৮ জনের প্রাণহানিসহ উকূলীয় বেড়িবাঁধগুলো বিধ্বস্ত হয়। চলতি বুলবুলে এ উপজেলার প্রায় ৩ শতাধিক ঘর বিধ্বস্ত ও প্রায় ৩ হাজার ঘর আংশিক ক্ষতি হয়। এবার কোনো প্রাণ হানি না ঘটলেও কয়েক হাজার বনজ গাছ উপরে পড়ে। উপজেলার বেবাজিয়াখালী বেড়িবাঁধটি ভেঙে অনেক এলাকাপ্লাবিত হয়।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরিশাল আঞ্চলিক প্রধান প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানায়, ২০০৭ সালের ১৫ নভেম্বরের সিডরে বরিশাল বিভাগের ছয় জেলার প্রায় ১৮০ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ ও এক হাজার ৪০০ কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলায় ছয় জেলার ৫২৭টি বাঁধের ৬৮ দশমিক ৮ কিলোমিটার সম্পূর্ণ ও ৫ দশমিক ১৯ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451