মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঐশ্বরিয়ার সঙ্গে ছবি তুলে নেটিজেনদের আক্রমণের মুখে অভিষেক

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৩৯০ বার পড়া হয়েছে
ঐশ্বরিয়ার সঙ্গে ছবি তুলে নেটিজেনদের আক্রমণের মুখে অভিষেক

স্ত্রী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে যেন অভিষেক বচ্চনকে কিছুতেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। সুযোগ পেলেই বাজে মন্তব্য করে যাচ্ছেন।ঐশ্বরিয়ার পাশে দাঁড়িয়ে ছবি তোলায় তাকে (আঙুর কে সাথ মে লাঙ্গুর) অর্থাৎ ‘বানরের গলায় মুক্তোর মালা’-র সঙ্গে তুলনা করে করা হয় কটাক্ষ। সম্প্রতি মুকেশ আম্বানির বোন নীতা কোঠারির মেয়ের বিয়ের আগের এক পার্টিতে হাজির হন বলিউডের একাধিক তারকা। শাহরুখ খান থেকে শুরু করে অনিল কাপুর কিংবা অভিষেক-ঐশ্বরিয়াসহ অনেকে।সেখানে লাল রঙের সালওয়ার কামিজে সেজে হাজির হন ঐশ্বরিয়া। কালো রঙের প্যান্টসুটে স্ত্রীর পাশে দাঁড়িয়ে জুনিয়র বচ্চন যখন পোজ দেন, তখন বার বার ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। কিন্তু অভিষেক এবং ঐশ্বরিয়ার ওই ছবি প্রকাশ্যে আসতেই ফের সক্রিয় হয়ে ওঠেন নেটিজেনদের একাংশ।কেউ ঐশ্বর্যের পাশে অভিষেক বচ্চনকে আঙুর কে সাথ মে লাঙ্গুর বলে কটাক্ষ করতে শুরু করেন, আবার কেউ আবার অভিষেককে চামচ বলে কটাক্ষ করতে শুরু করেন।যদিও নেটিজেনদের কটাক্ষ এবং প্রশ্নের মুখে পড়েও কোনও মন্তব্য করেননি এই তারকা দম্পতি। কদিন আগেই অভিষেককে বেকার বলে মন্তব্য করেন এক নেটিজেন। আবার স্ত্রীর টাকায় অভিষেক বিদেশ ভ্রমণ করেন বলেই কটাক্ষ করা হয় তাকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451