শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল ৮ ঘণ্টা পর স্বাভাবিক

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৪৫১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে দুটি আন্তনগর ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ আট ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

গতকাল সোমবার গভীর রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী তূর্ণা নিশীথা এক্সপ্রেস এবং সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনার পর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর উদ্ধারকাজ শেষে আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টায় ফের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আফছার উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘সিলেট থেকে পাহাড়িকা এক্সপ্রেস আজ সকাল ৯টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা পৌনে ১১টায় ছেড়ে যায়। তবে এখনো কসবার মন্দবাগ এলাকায় উদ্ধার অভিযান চলছে। সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি কসবা এলাকায় পৌঁছাতে বিকেল সাড়ে ৩টা বাজবে। এর মধ্যে উদ্ধারকাজ শেষ হয়ে যাবে।’

এর আগে দুর্ঘটনার খবর পেয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন সকাল সাড়ে ১০টার দিকে মন্দবাগ এলাকায় পৌঁছান। তিনি তখন গণমাধ্যমকে জানান, এরই মধ্যে উদ্ধারকাজ প্রায় শেষ হয়ে এসেছে। আশা করা যাচ্ছে, আধা ঘণ্টার মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।

তূর্ণা নিশীথা ও অভিমুখী উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষে ১৬ জনের প্রাণহানি ঘটে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। সংঘর্ষে উদয়ন এক্সপ্রেসের দুটি বগি দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451