শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে চেয়ার ছোঁড়াছুড়ি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৩৯৪ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুরু হওয়ার আগে দুই পক্ষের সমর্থকদের মধ্যে চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটেছে। এ সময় বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপারসনসহ কয়েকজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) সংগঠনটির দ্বিতীয় সম্মেলনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সম্মেলনস্থলে মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক মিয়া এবং স্বেচ্ছাসেবক লীগের ঢাকা উত্তরের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরানের সমর্থকদের মধ্যে চেয়ার ছোঁড়াছুড়ির এই ঘটনা ঘটে। তাঁরা দুজনই সভাপতি পদপ্রার্থী। একপর্যায়ে পরিস্থিতি খারাপ হতে থাকলে ইসহাক মিয়ার সর্মথকরা সম্মেলনস্থান ছেড়ে খামারবাড়ির পাশে অবস্থান নেন।

সম্মেলন সফল করতে আজ সকাল থেকেই ঢাকা মহানগর উত্তরের সব থানা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেআইবি চত্বরে আসতে থাকেন। এর মধ্যে সম্মেলনস্থলে জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তজনা দেখা দেয়। এর রেশ ধরেই দুপক্ষের মধ্যে চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

২০০৬ সালে সর্বশেষ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ১৩ বছর বাদে আজ ফের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গতকাল স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এন/


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451