বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেষ ম্যাচের একাদশে মিথুন-তাইজুল?

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৩৪৮ বার পড়া হয়েছে

নাগপুরে আজ রোববার ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটির আগে কুঁচকিতে চোট পেয়ে অনুশীলন করতে পারেননি মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। তাতে শেষ ম্যাচে তাঁকে মূল একাদশে পাওয়া নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। যদি শেষ মুহূর্তে সৈকতের না খেলা হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ মিথুনকে।

অন্যদিকে নাগপুরের উইকেটে স্পিন ধরবে বলে আশা করা হচ্ছে। সেই ক্ষেত্রে তিন পেসার খেলানোর সিদ্ধান্ত পাল্টাতে পারে বাংলাদেশে। যদি সেটা হয়, তাহলে স্পিন শক্তি বাড়াতে শফিউল ইসলাম বা আল আমিনের পরিবর্তে দেখা যেতে পারে স্পিনার তাইজুল ইসলামকে। এ ছাড়া একাদশে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

অবশ্য সব সিদ্ধান্ত হবে উইকেট দেখে। কারণ একাদশে ঘনঘন পরিবর্তন আনার পক্ষে নন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। গতকাল শনিবার তেমনই বললেন তিনি, ‘একাদশে ঘনঘন পরিবর্তন আনার পক্ষে নই আমি। যেকোনো ম্যাচেই পিচের কন্ডিশন বুঝে কিছু পরিবর্তন হয়তো হতে পারে।’

নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এর আগে দিল্লির বায়ু দূষণের মাঝে বেশ চমক দেখিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে তুলে নেয় প্রথম জয়। বল হাতে যেমন দুর্দান্ত ছিলেন আফিফ-বিপ্লবরা। স্লো উইকেটে তেমনই দুর্দান্ত ছিলেন মুশফিকুর রহিম। মোটামুটি রানে ছিলেন বাকিরাও।

কিন্তু রাজকোটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আশানুরূপ পারফর্ম করতে পারেননি টাইগাররা। এক রোহিত ঝড়ে সিরিজে সমতা টেনেছে ভারত। বাংলাদেশ হেরেছে আট উইকেটে। সিরিজে সমতা ফেরায় শেষ ম্যাচটি হয়ে উঠেছে কঠিন লড়াইয়ের। জিতলে ভারতের মাটিতে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত/মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম/তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451