সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গলা চেপে মেরেছে পোষা পাইথন মালিককে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৩৮০ বার পড়া হয়েছে

প্রিয় পোষা প্রাণীই মৃত্যু ডেকে নিয়ে আসল যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশের এক নারীর। ওই নারীর গলায় পেঁচিয়ে যায় একটি আট ফুটের পাইথন। আর তাতেই মৃত্যু হয় ওই নারীর। পুলিশ অন্তত সেই তথ্য জানিয়েছে।

জানা গেছে, ওই নারী অনেকগুলো সাপ পুষতেন। তাদের মধ্যেই একটি পাইথনের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। লরা হার্স্ট (৩৬) নামের এই নারীর প্রায় ২০টি সাপ রয়েছে।

তার সাপের সঙ্গে আরো প্রায় একশ ২০টি সাপ রাখা হত একটি বাড়িতে। ওই বাড়িটি স্থানীয় শেরিফ ডন মুনসনের। সেখানেই ওই একশ ৪০টি সাপ রাখার ব্যবস্থা ছিল। যাদের সাপ তারা নিয়মিত সেখানে গিয়ে সেগুলোকে দেখে আসতেন।

ডন মুনসন ওই সাপ রাখার বাড়িটির পাশেই একটি বাড়িতে থাকতেন। তিনি জানান, বুধবার সন্ধ্যায় তিনি লরাকে সাপের বাড়িটিতে দেখেছেন। কিন্তু পরে জানতে পারেন সেখানে লরার মৃত্যু হয়েছে।

স্থানীয় পুলিশ বলছে, তদন্ত চলছে। কিভাবে লরার মৃত্যু হলো, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, একটি আট ফুটের পাইথন তার গলায় পেঁচিয়ে যায়। তিনি চেষ্টা করেন সেই নাগপাশ থেকে মুক্তি পাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত তার শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। তবে ঠিক কী ঘটেছিল তা ময়নাতদন্ত ও অন্যান্য রিপোর্ট এলেই নিশ্চিত করে বলা সম্ভব।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451