সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুনাফার লোভে গোপনে মা ইলিশ বিক্রি, জেলে গেলেন তিনজন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৪৪৫ বার পড়া হয়েছে
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

প্রজনন কালীন মা ইলিশ সংরক্ষণে সারাদেশে ইলিশ মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে । ব্যবসায়ীদের অনেকেই শুনছেন না মানা। অধিক মুনাফার লোভে গোপনে বিক্রি করছেন মজুত করা ইলিশ। পটুয়াখালীর কলাপাড়াতে বুধবার দুপুরে এরকম তিনজনকে হাতেনাতে ধরে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

স্থানীয় সূত্র জানায়, কলাপাড়া উপজেলা প্রশাসন বুধবার সকাল থেকে বিশেষ অভিযান শুরু করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাসের নেতৃত্বে অভিযান চলাকালে দুপুরে মৎস্য বন্দর মহিপুরের আল্লাহ ভরসা নামের একটি আড়ৎ থেকে জব্দ করা হয় ২৫ মণ ইলিশ। জব্দকরা ইলিশ মাছ দুপুরেই মহিপুর ও আলীপুরের এতিমখানায় বিতরণ করা হয়।

এদিকে ইলিশ সংরক্ষণ ও মজুদ করার অপরাধে আড়ত ম্যানেজার আব্দুল মন্নান ও খালাসী মোহাম্মদ ইউসুফকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেন। একই অপরাধের পাশপাশি আড়ৎ মালিক তানভীর আহমেদ লুনা আকনকে সাজা দেয়া হয় মাদক বহনের দায়ে। তাকেও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। দন্ডিতদের বিকালেই কারাগারে পাঠিয়ে দেয়া হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451