বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা আহত

মোঃ সেলিম হায়দার তালা,সাতক্ষীরা
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৫৫৬ বার পড়া হয়েছে

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরা তালায় বীর মুক্তিযোদ্ধা তাজ উদ্দীন
মুন্সিকে (৭১) পিটিয়ে জখম করেছে একই এলাকার জামাল উদ্দীন গাজী।

ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা ৭টার সময় উপজেলার ইসলামকাটি
ইউনিয়নের মহনার বাজারে।

আহত বীর মুক্তিযোদ্ধা তাজ উদ্দীন মুন্সি কাজী ডাঙ্গা গ্রামের মৃত হাবিবুল্লাহ মুন্সির ছেলে।
বীর মুক্তিযোদ্ধা তাজউদ্দীন মুন্সি জানান,দীর্ঘদিন ধরে কাজী ডাঙ্গা
গ্রামের মৃত আছির উদ্দীন গাজীর ছেলে জামাল উদ্দীন গাজী (৪৫) এর সাথে
জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।

বুধবার (১০জুলাই) সন্ধ্যায় স্থানীয় মোহনা বাজারে জগনাথ ডাক্তারের দোকানে বসে ছিলাম। এমন সময় কোন কিছু বুঝে উঠার আগেই আমাকে জামাল উদ্দীন গাজী এলোপাতাড়ি
কিল,ঘুসি লাথি মারিয়া ফোলা জখম করে।

আহত বীরমুক্তিযোদ্ধা তালা স্বাস্থ্যকমপ্লেক্য্র থেকে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় তালা থানায় মুক্তিযোদ্ধা সুবিচার পাইবার জন্য লিখিত
অভিযোগ দায়ের করেছেন।

তালা থানার ওসি মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে শনিবার দুপুরে
বলেন,একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা
গ্রহন করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451