মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

গুরুদাসপুরে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত পরিবারকে দেখার কেউ নেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
  • ২২৩ বার পড়া হয়েছে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের আনোয়ার হোসেন ঘূর্ণিঝড়ের কবলে

পড়ে এক সপ্তাহ ধরে ঘরবাড়ি, সহায়সম্পত্তি সবকিছু হারিয়ে পরিবার পরিজন নিয়ে গাছের নিচে অবস্থান নিলেও

দেখার কেউ নেই।

খোঁজ নিয়ে জানা যায়, ২১ আগষ্ট রোববার দুপুর আড়াইটার দিকে পূর্বকোণ থেকে ধেয়ে আসা ঘূর্নিঝড়ের

মরণছোবল উপজেলার বাহাদুরপাড়ার আব্দুল সরকারের ছেলে আনোয়ার হোসেনের বাড়ির ৪টি চারচালা টিনের ঘর,

আসবাবপত্র ও বিছানাপত্র সহ যাবতীয় নিত্য ব্যবহার্য সামগ্রী আকষ্মিকভাবে উড়িয়ে নিয়ে যায়। এতে

আনোয়ারের ঘরবাড়ি ও পার্শ্ববর্তী আমগাছগুলো বিধ্বস্ত হয়ে যায়। সেখানে অবস্থানরত আনোয়ার, তার স্ত্রী

নারগিস ও ৪ ছেলে সহ ১২ জন সদস্য জ্ঞান হারিয়ে ফেলে। পরে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদেরকে সুস্থ করে

তোলেন। বর্তমানে তাদের বসবাস করার মতো শুধুমাত্র ভিটেমাটি ছাড়া অন্য কোন জমিজিরেত নেই। অসহায় ওই

পরিবারটি অন্যের জমি বর্গাচাষ করে জীবিকা নির্বাহ করতো। কিন্তু ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ার পর কোন

জনপ্রতিনিধি বা সরকারী বেসরকারী সংস্থা পরিবারটির প্রতি সাহায্যের হাত বাড়ায়নি। ফলে সপ্তাহকাল ধরে অসহায়

হয়ে দূর্বিসহ জীবনযাপন করছে পরিবারটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451