সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত : জি এম কাদের

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৪৮৪ বার পড়া হয়েছে

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে আজ সোমবার জানিয়েছেন তাঁর ভাই জি এম কাদের।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকালে বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘এরশাদের ফুসফুস সংক্রমণ কমেছে, কিন্তু কিডনি সংক্রমণ বেড়েছে। তাঁর সামগ্রিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।’

সাবেক এই রাষ্ট্রপতিকে লাইফ সাপোর্টে রাখা হবে কি না এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘লাইফ সাপোর্টে রাখার মতো খারাপ অবস্থা এখনো এরশাদের হয়নি।’

রোববার থেকে এরশাদের শারীরিক অবস্থা আবার খারাপ হওয়ায় তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে।

সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের কাদের বলেন, শ্বাস-প্রশ্বাসে সমস্যার কারণে তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে।

এর আগে গত শনিবার জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানান, গত তিন দিনে তাঁর ভাইয়ের শারীরিক অবস্থা ৫০ ভাগ উন্নত হয়েছে।

শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত বুধবার এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, লিভারে সমস্যা, রক্তে সংক্রমণসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছেন ৮৯ বছর বয়সী এ রাজনৈতিক নেতা।

গত নভেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি এরশাদকে। তাঁকে গত আট মাসে বিভিন্ন সময়ে সিএমএইচ এবং দেশের বাইরে চিকিৎসা গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451