শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেহজাবীন মানেই যেন রোমান্টিক গল্প

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৪৫৭ বার পড়া হয়েছে

মেহজাবীন চৌধুরী মানেই যেন রোমান্টিক গল্প ও মিষ্টি প্রেমের নাটক। গেল কয়েক বছরে এমনটাই রীতি হয়ে দাঁড়িয়েছে। ধনীর দুলালী হিসেবেই বেশির ভাগ নাটকে দেখা মিলেছে তার। আর সেসব নাটকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

অপূর্ব ও নিশোর সঙ্গেই জুটি হিসেবেই দর্শক মেহজাবীনকে বেশি পছন্দ করেছেন। এবার সেই নিশোকে সঙ্গে করেই ভিন্ন আঙ্গিকে আসছেন তিনি। সম্প্রতি নিজের নতুন নাটকের তেমনি কিছু স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছেন মেহজাবীন।

যেখানে প্রথম দেখাতে কেউ চিনতেই পারবেন না, তিনিই মেহজাবীন। কারণ জীর্ণ-শীর্ণ ময়লা পোশাক ও কালিমাখা চেহারা এই মেহজাবীনকে ভক্তদের চেনার উপায় নেই।

ছবি শেয়ার করে ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ভিন্ন গল্প নিয়ে আসছে…। নাটক পতঙ্গ। পরিচালনায় রিফাত মজুমদার রিংকু। অনেকটা একই ঘরানার নাটকে বিশেষ করে রোমান্টিক নাটকে অভিনয় নিয়ে যারা এই অভিনেত্রীর সমালোচনা করছিলেন। নতুন নাটকটি তাদের জন্য একটা জবাব হবে বলে ধারণা মেহজাবীন ভক্তদের।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451