শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘এভাবে ধাক্কা মারতে পারেন না আপনারা’ সাংবাদিকদের নুসরাত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ৪৬৭ বার পড়া হয়েছে

মঙ্গলবার লোকসভায় সাংসদ হিসেবে শপথ নিতে সংসদ ভবনে এসেছিলেন নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। তাঁরা তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন।

তবে, সংসদ ভবনের সামনে ছবি তোলাকে কেন্দ্র করে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সাথে তর্কে জড়িয়ে পড়েন নুসরাত ও মিমি।

এএনআই তাঁদের খবরে জানায়, প্রথম দিকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে দাঁড়িয়ে ছবি তুললেও, পরে সংবাদমাধ্যমকে এড়াতে না পেরে অস্বস্তি ও বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রী থেকে সাংসদ হয়ে ওঠা এই দুই তারকা ।

একহাতে বন্ধু মিমি চক্রবর্তীকে আগলে রেখে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তাঁদের থেকে দূরে সরে যেতে বললেন নুসরাত। তিনি বলেন, ‘ব্যাপারটা বুঝুন, আপনারা এভাবে ধাক্কা মারতে পারেন না।’

পরে অবশ্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলা হয় দূর থেকে লাইনে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন তাঁরা। রাজনীতির জগতে এসেই প্রথমবারের জন্য সাংসদ হিসেবে নির্বাচিত হন নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। যেখানে বসিরহাট কেন্দ্র থেকে নুসরাতকে সাংসদ হিসেবে নির্বাচিত করেন মানুষ সেখানে মিমি নির্বাচিত হন যাদবপুর কেন্দ্র থেকে।

মঙ্গলবারই লোকসভায় সাংসদ হিসেবে শপথ নেন দুই অভিনেত্রী । যদিও লোকসভায় আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁরা উপস্থিত থাকতে পারেননি, কেন না তখন তাঁরা নুসরাতের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে তুরস্কে ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451