শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

মাদকও জঙ্গিবাদের মতো চিরতরে নির্মূল হবে : আইজিপি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৪৯৮ বার পড়া হয়েছে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জঙ্গিবাদ দমনের মতো মাদককেও চিরতরে দেশ থেকে নির্মূল করা হবে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর পুলিশ লাইন্স ময়দানে কমিউনিটি পুলিশের উদ্যোগে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবিরোধী এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।

মাদক নির্মূলে এর প্রধান রুট কক্সবাজারে পুলিশ অভিযান শুরু করেছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘মাদকের সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তাঁকেও কোনোরকম ছাড় দেওয়া হবে না। এতে জড়িত সবাইকে বলছি, আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসুন।’ এসব ক্ষেত্রে সব সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন আইজিপি।

সমাবেশ শেষে পুলিশের এই কর্মকর্তা মাদকের পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা পুরুষ ও নারীদের মাঝে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করেন।

ফরিদপুর পুলিশ সুপার মো. জাকির হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে আরো বক্তব্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক মো. শাহজাহান, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারফ আলী, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন প্রমুখ।

সমাবেশের আগে প্রধান অতিথি কমিউনিটি পুলিশের উদ্যোগে একটি শোভাযাত্রার উদ্বোধন ও নারী পুলিশ সদস্যদের জন্য নির্মিত ব্যারাকসহ বেশ কয়েকটি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451