বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৪০৪ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর জন্যই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তিনি একটি সোনার বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলেন কিন্তু স্বাধীনতা বিরোধীরা সে স্বপ্ন বাস্তায়বায়ন করতে দেয়নি। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ দিনে দিনে শক্তিশালী হয়ে উঠেছে। তার প্রমাণ দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

তিনি আরো বলেন, মনে রাখতে হবে আমাদের দেশে বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল। অনেক সংগ্রাম-অর্জনের মধ্য দিয়ে আজ ৭৩ বছরে এই দল। স্বাধীনতা বিরোধীরা এই দেশে জঙ্গিবাদ শুরু করেছিল কিন্তু বঙ্গবন্ধুর কন্যা তা কঠোর হাতে দমন করেছেন। যার জন্য দেশে আজ শান্তি-শৃঙ্খলা বিরাজ করছে। এই শান্তি-শৃঙ্খলা বজায় থাকলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তন করে আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়েছে। মানুষের কল্যাণের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আপনারা সরকারের পাশে থেকে দেশের উন্নয়নে সহয়তা করুন। দেশে যত উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ সরকারই করেছে। আমরা আগামীতে আরো উন্নয়নের জন্য কাজ করতে চাই।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, রমজান আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেলসহ জেলা আওয়ামী লীগের অংগ সংগঠনের এ সময় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451