বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ আফগানিস্তানকে নিয়ে সতর্ক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০১৯
  • ৪৩১ বার পড়া হয়েছে

চলামন বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। আফগান বোলাররা এই ম্যাচে চমকে দিয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের। তাদের আটকে দিয়েছে ২২৪ রানে। বাংলাদেশ নিজেদের পরের ম্যাচে এই আফগানিস্তানের বিপক্ষে লড়বে।

আগামী ২৪ জুন সাউথাম্পটনে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে। দারুণ উজ্জীবিত বাংলাদেশ এই ম্যাচটিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না। দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সাফল্য পেতে হলে প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের শতভাগ দিয়ে খেলতে হবে। তা ছাড়া সব দলের বিপক্ষেই সতর্কভাবে খেলতে হবে, কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

রশিদ খান ও মোহাম্মদ নবীর বিপক্ষে খেলতে হলে আলাদা কোনো প্রস্তুতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, ‘প্রতিপক্ষ যে দলই থাকুক না কেন, সবার বিপক্ষেই খেলতে হবে। আমাদের প্রস্তুতিটা যথেষ্টই ভালো।’

দলের দুইজন খেলোয়াড়ের চোট নিয়ে নান্নু বলেন, ‘আপাতত দুজনের চোট সমস্যা আছে। তারা সেরে উঠছে। একটা লম্বা সফর,  এমন সফরে চোটে আক্রান্ত হতেই পারে খেলোয়াড়রা। আশা করছি,  তারা খুব দ্রুত সেরে উঠবে।’

সাইফউদ্দিনের চোট নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘ওর চোট খুব একটা বড় নয়। আগে থেকেই ওর পিঠে ব্যথা ছিল। আমার মনে হয়, পরের ম্যাচের আগেই সে ফিট হয়ে উঠবে।’

বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট ঝুলিতে পুরেছে বাংলাদেশ। তারা আছে ষষ্ঠ স্থানে। শেষ চারে খেলতে হলে বাকি তিন ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451