বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির ন্যূনতম জিপিএ বেড়েছে

বাংলার প্রতিদিন, অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০১৯
  • ৪০৩ বার পড়া হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির পদ্ধতি ও প্রক্রিয়া কিছুটা পরিবর্তন করা হয়েছে। ভর্তির ক্ষেত্রে ন্যূনতম জিপিএ বাড়ানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, মানবিক শাখায় ভর্তির জন্য এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ করে থাকতে হবে।

আর বিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় ভর্তির জন্য এসএসসিতে জিপিএ-৩ এবং এইচএসসিতে জিপিএ-২.৫০ লাগবে। এতদিন ন্যূনতম যোগ্যতা এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২ ছিল।

শনিবার গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮৯তম একাডেমিক কাউন্সিলের সভায় নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহউপাচার্য মশিউর রহমান ও হাফিজ মুহম্মদ হাসান বাবু, কোষাধ্যক্ষ নোমান উর রশীদসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা।

আর


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451