সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কম্বোডিয়ায় নির্মাণাধীন সাততলা ভবন ধসে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক, বাংলার প্রতিদিন অনলাইন
  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০১৯
  • ৩২৯ বার পড়া হয়েছে

কম্বোডিয়ার প্রিয়াহ সিহানোউক প্রদেশের সিহানোউকভিলে শহরের একটি নির্মাণাধীন সাততলা ভবন ধসে কমপক্ষে সাতজন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। ভবনধসের ঘটনাটি ঘটে শনিবার সকালে।

এদিন সন্ধ্যায় এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় স্থানীয় সংবাদপত্র খেমার টাইমস। গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, তিনি তার নাম প্রকাশ করতে চাননি।

এই কর্মকর্তা বলেন, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভবনটি ধসে পড়ার সময় ভবনটিতে কতজন ছিলেন তা আমরা এখনও জানতে পারিনি। তাই অনুসন্ধান ও উদ্ধারকাজ অব্যাহত আছে।

তিনি বলেন, আমরা আশা করছি ভবনটির ধ্বংসাবশেষের নিচে আর কেউ নেই। তবু আমরা সতর্কতার সঙ্গে ভবনটির ধ্বংসাবশেষ সরাবো। এটি খুব কঠিন কাজ কিন্তু উদ্ধারকারীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রিয়াহ সিহানোউক প্রদেশের গভর্নর ইয়ুন মিন এরইমধ্যে আহতদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন এবং তাদেরকে আর্থিকসহ সবধরনের সহায়তা প্রদান করার আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে হাসপাতালে এবং নিহতদের বাড়িতে তাদের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করার সবধরনের প্রস্তুতি নেন বৌদ্ধভিক্ষুরা। এই ভবনধসের ঘটনায় ভবনটির চীনা মালিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এক নিহতের শেষকৃত্যানুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন বৌদ্ধভিক্ষুরা। ছবি: খেমার টাইমস

প্রায় ১৫ মিটার প্রশস্ত এবং ৩০ মিটার দীর্ঘ নির্মাণাধীন ভবনটির নির্মাণকাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছিল বলে কম্বোডিয়ার সংবাদপত্রটিতে প্রকাশিত প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451